খেলা

শোয়েবকে মাঠে দেখতে চান সানিয়া

স্পোর্টস ডেস্ক: ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা চান তার স্বামী শোয়েব মালিক তার ফিটনেস ধরে রাখার জন্য আরো কয়েক বছর ক্রিকেট খেলে যাক।

শোয়েব মালিক সম্প্রতি ৪০ বছরে পা দিয়েছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্ম করা শোয়েব আরো খেলে যান চায় তার ভক্তরা। শোয়েব মালিকের স্ত্রীর সানিয়া মির্জার চাওয়াও একই।

পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের সঙ্গে একটি সাক্ষাত্কারে সানিয়া এ বিষয়ে বলেছেন, সুপার ফিট শরীর পেয়ে মালিক আশীর্বাদপ্রাপ্ত। সে স্বাস্থ্যকর জীবন পদ্ধতি অবলম্বন করে।

সানিয়া বলেন, শোয়েব ব্যতিক্রমী। সে সেরা থাকার জন্য কঠোর পরিশ্রম করে। সে একটি স্বাস্থ্যকর জীবনধারার একটি বড় উদাহরণ। আমি তাকে বলেছি যে, মানসিকভাবে চাপ নিতে পারলে আরও দুই বছর ক্রিকেট খেলে যাও।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর বাতিল

তিনি বলেন, আমরা একে অপরকে সম্মান দেই এবং সমর্থন করি। আমরা দুজন পেশাদার ক্রীড়াবিদ। আমরা অনেক বছর ধরে খেলছি। সে সবসময় সমর্থন করে আসছে আমাকে। সে আমাকে বলেছে সে সব সময় আমাকে সার্পোট করবে।

উল্লেখ্য, চলতি বছর শেষে টেনিসকে বিদায় জানাবেন সানিয়া।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা