বাংলাদেশ নারী ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)
খেলা

নারী বিশ্বকাপ দলে তিন জনের করোনা

স্পোর্টস করেসপন্ডেন্ট: নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর আগমুহুর্তে করা শেষ করোনা পরীক্ষায় এই দুঃসংবাদ পায় বাংলাদেশ।

এ তিনজনের মধ্যে একজন ক্রিকেটার ও দুজন সাপোর্টস্টাফ। এ কারণে তাদের ছাড়াই বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশে বিশ্বকাপগামী বিমান ধরবে নারী দলের বাকি সদস্যরা।

জানা যায়, আগামী ৮ দিন বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে থাকতে হবে ওই তিন জনকে। এরপর করোনা নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবেন তারা।

এদিকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ৪ মার্চ শুরু হবে শুরু হবে বিশ্বকাপের মূল আসর। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। ১৪ মার্চ পাকিস্তান ও ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া এবং ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

আরও পড়ুন: বিপিএল: শীর্ষ চারের প্রতিযোগিতার খবর

বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা