মৃত্যুঞ্জয় চৌধুরী (ছবি: সংগৃহীত)
খেলা

অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিক 

স্পোর্টস করেসপন্ডেন্ট: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে বল হাতে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএল এর ইতিহাসে এটি ৬ষ্ঠ হ্যাটট্রিক। হাই-স্কোরিং এ ম্যাচে ১৬ রানের জয় পায় স্বাগতিকরা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ২০৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভার শেষে ৩ উইকেটে ১৫৪ রান তুলে খুলনা টাইগারর্স। ১৮তম ওভারে বল হাতে আসেন চট্টগ্রামের উদীয়মান পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। প্রথম দুই বলে একটি ৬ ও একটি ৪ হাঁকান খুলনার ওপেনার এনামুল হক।

মৃত্যুঞ্জয়ের করা ওভারের তৃতীয় বলে রবি বোপারার হাতে ক্যাচ তুলে ফিরে যান এনামুল। পরের বলে আফিফের হাতে ক্যাচ দেন মোসাদ্দেক হোসেন। আর ওভারের পঞ্চম বলে রবি বোপারাকে বোল্ড করে বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক পূর্ণ করেন মৃত্যুঞ্জয়। ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন এনামুল হক বিজয়। এছাড়া ৫০ রানের ইনিংস খেলেন কলিন ইনগ্রাম।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠান সিলেটের অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাট হাতে মাত্র ৮ রানেই ফিরেন ওপেনার কেন্নার লুইস। পরের উইকেটে আফিফ হোসনকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে ক্রিজে রীতিমতো ঝড় তুলেন আরেক ওপেনার উইল জ্যাকস।

মাত্র ১৮ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর অবশ্য নিজের ইনিংসটা বড় করা হয়নি এই ব্যাটারের। ১৯ বলে সাত চার এবং তিন ছয়ের মারের ৫২ রানে আউট হন জ্যাকস। আর সাব্বির রহমান আউট হওয়ার আগে করেন ৩১ রান।

চতুর্থ উইকেট জুটিতে হাওয়েলকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন আফিফ। বাঁ-হাতি এই ব্যাটার ৩৮ রান করে আউট হন।

আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সম্ভাব্য তারিখ

ইনিংসের শেষের দিকে এবার ঝড় তুলেন হাওয়েল নিজেই। শেষ পর্যন্ত করেন ৪১ রান। মাত্র ২১ বলে খেলা এই শৈল্পিক ইনিংসটি দুটি চার এবং তিনটি চয়ে সাজানো। এদিকে মাত্র ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। নির্ধারিত ২০ ওভারে ২০২ রান সংগ্রহ করেছে স্বাগতিক চট্টগ্রাম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

নতুন কুঁড়ির প্রথম আসরে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ। আর্ম...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি অপহরণ  

জুলাই মাসে দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা বেড়েছে উদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা