খেলা

চিলিয়ে হারিয়ে রেকর্ড গড়লো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে ১-২ গোলে হারিয়ে জয়ের রেকর্ড গড়লো আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির কালামা শহরে দুই দেশের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সব মিলিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা।

২০১৯ সালের মাঝামাঝি সময়ে যার শুরুটা হয়েছিল। এই ম্যাচে অবশ্য ডাগআউটে ছিলেন না দেশটির ২৮ বছরের শিরোপা খরা কাটানো কোচ স্কালোনি। করোনা থেকে সুস্থ হলেও ম্যাচে ছিলেন না লিওনেল মেসি।

লিওনেল মেসি না থাকলেও প্রতিপক্ষের মাঠে নেমে ম্যাচের সপ্তম মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন ডি মারিয়ার দিকে। তার সামনে তখন প্রতিপক্ষে তিন ফুটবলার। তাদের এক রকম ফাঁকি দিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে দৃষ্টিনন্দন এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

তবে ম্যাচের ২০তম মিনিটে স্বাগতিক চিলিকে সমতায় ফেরান বেন ব্রেন্টন দিয়াজ। মার্সেলিয়ানো নুয়েজের কাছ থেকে পাওয়া বলে দুরূহ কোন থেকে গোল করেন তিনি।

২৫ মিনিটে ডি মারিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া আরও একটি শট আটকে দেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ৩৪ মিনিটেও ঠেকিয়ে দিয়েছিলেন রদ্রিগো ডি পলের শট। কিন্তু ফিরতি বল পেয়ে যান মার্টিনেজ। গোল করতে ভুল করেননি তিনি।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে এশিয়া থেকে সবার আগে ইরান

ম্যাচের শেষ মুহূর্তে ৮৪ মিনিটে এসে গোলের খুব কাছাকাছি ছিল চিলি। কিন্তু এবার আর্জেন্টিনার ত্রাণকর্তা হন এমিলিয়ানো মার্টিনেজ। বেন ব্রেন্টনের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলা তারকা। হতাশ হতে হয় চিলিকে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

কাতারের টিকেট আগেই নিশ্চিত হওয়ায় বাছাইয়ের বাকি ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য মূলত দল গুছিয়ে নেওয়ার।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা