ছবি- নোভাক জোকোভিচ
খেলা

অস্ট্রেলিয়ায় থাকা হচ্ছে না জোকোভিচের

স্পোর্টস নিউজ: ভিসা বাতিলের বিরুদ্ধে আদালতে আপিল করে প্রথমবার জিতে গেলেও শেষ রক্ষা হলো না বিশ্বের এক নাম্বার টেনিস তারকা নোভাক জোকোভিচের।

নির্বাসনের আদেশের বিরুদ্ধে জোকোভিচের আপিল রোববার (১৬ জানুয়ারি) খারিজ করে দিলেন একটি আদালত। তাতে সোমবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না ৩৪ বছর বয়সী এ সার্বিয়ান তারকার।

জনস্বার্থে শুক্রবার জোকোভিচের ভিসা ২য়বার বাতিল করেন অভিবাসনমন্ত্রী। তার সেই সিদ্ধান্ত বহাল রেখেছেন তিন ফেডারেল আদালতের বিচারকরা।

এই সিদ্ধান্তের মানে, করোনার টিকা না নেওয়া জোকোভিচ অস্ট্রেলিয়া না ছাড়া পর্যন্ত মেলবোর্নে ডিটেনশন সেন্টারে থাকবেন। নির্বাসনের আদেশের কারণে ৩ বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না তিনি।

প্রসঙ্গত, বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জেতার লক্ষ্যে গত ৬ জানুয়ারি অস্ট্রেলিয়ায় যান জোকোভিচ। কিন্তু করোনার টিকা নেওয়া যথোপযুক্ত প্রমাণ দিতে না পারায় তার ভিসা বাতিল হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা