শ্রীলঙ্কা ক্রিকেট
খেলা

শ্রীলঙ্কা দলের নতুন রূপ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ক্রিকেটারা হলেন- দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, চারিথ আসালাঙ্কা, মাহেশ থিকশানা, চামিকা করুনারত্নে, জেফরি ভান্ডারসে, নুয়ান থুশারা, রমেশ মেন্ডিস, প্রাভিন জয়াবিক্রমা, দুশমন্থ চামিরা, চামিকা গুনাসেকারা, দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, নুয়ান প্রদিপ, শিরান ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিস।

দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন- নুয়ান থুশারা, শিরান ফার্নান্দো ও চামিকা গুনাসিকারা। তিনজনই ডান-হাতি পেসার। থুশারা ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ১১ উইকেট, শিরান ২৬ ম্যাচে ২৬টি ও গুনাসিকারা ১১টি ম্যাচে ৯ উইকেট নেন।

দলে ফিরেছেন কুশল মেন্ডিস ও জেফরি ভ্যান্ডরসে। বাদ পড়েছেন কুশল পেরেরা, হাসারাঙ্গা ডি সিলভা ও আবিস্কা ফার্নান্দো ও ধনাঞ্জয়া ডি সিলভা। ইনজুরির কারণে পুর্নবাসনে আছেন পেরেরা ও হাসারাঙ্গা। আর প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটিতে আছেন ধনাঞ্জয়া। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় দলে রাখা হয়নি আবিস্কার। আর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি লাহিরু কুমারা ও কালানা পেরেরা।

এদিকে, প্রাথমিক দলে না থাকলেও মূল দলে সুযোগ হয়েছে দিনেশ চান্ডিমাল, নুয়ান প্রদীপ ও কামিন্দু মেন্ডিসের। প্রাথমিক দলে ছিলেন আরও তিন নতুন মুখ কালানা পেরেরা, জানিথ লিয়ানাগে ও কামিল মিশারা। এদের মধ্যে করোনা পজিটিভ পেরেরা ও মিশারার। আগামী রোববার পাল্লেকেলে শুরু হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১৮ ও ২১ জানুয়ারি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা