খেলা

টেনিস তারকা জোকোভিচ আটক

স্পোর্টস ডেস্ক: টেনিস তারকা নোভাক জোকোভিচকে আটক করা হয়েছে অস্ট্রেলিয়াতে । আজ শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আদালতের শুনানিকে সামনে রেখে জোকোভিচকে আটক করা হয়। তাকে সরকারের তত্ত্বাবধানে একটি হোটেলে রাখা হয়েছে। রবিবার শুনানি শেষ হওয়া পর্যন্ত জোকোভিচকে সেখানেই থাকতে হবে।

শুনানিতে নির্ধারিত হবে, তিনি অস্ট্রেলিয়ান থাকতে পারবেন কি না। আপিলে হেরে গেলে অস্ট্রেলিয়া ছাড়তে হবে জোকোভিচকে এবং তিন বছর অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না তিনি।

করোনাভাইরাসের টিকা না নিয়েই অস্ট্রেলিয়া গিয়েছেন জোকোভিচ। এতেই বেঁধেছে বিপত্তি। মেলবোর্নে পৌঁছানোর পরপরই তাকে আটকে দেওয়া হয়। এরপর দুই বার তার ভিসা বাতিল হয়েছে।

অস্ট্রেলিয়ার সরকারের দাবি, তাদের দেশের জনস্বাস্থ্যের জন্য জোকোভিচ হুমকি। তবে জোকোভিচের আইনজীবীরা বিষয়টা মেনে নিতে রাজি নন।

আইনি জটিলতা সত্ত্বেও মেলবোর্নে সোমবার তার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার কথা রয়েছে।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা