খেলা

জুতা সেলাই করছে বন্ধু, পাশে বসে আছে মাশরাফি

স্পোর্টস ডেস্ক: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের ভুলে যাননি তিনি। শনিবার রাতে বাল্যবন্ধু রবি দাসের সাথে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি।

জানা গেছে, নড়াইল শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে রবি দাসের নাম বললে, একনামে সকলেই তাকে চিনে। তিনি একটি মেহগনি গাছের নিচে বসে সকাল থেকে রাত অবদি অন্যের পায়ের জুতা-স্যান্ডেল সেলাই বা পালিশ করেন। এতেই তার সংসার চলে। আর রবিরর দোকানে নিত্য হাজিরা দিতেন মাশরাফি। চিত্রটা বদলায়নি সংসদ সদস্য হওয়ার পরও। এখনও রবি দাসের দোকানে এসে সময় কাটান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

এ ব্যাপারে রবি দাস গণমাধ্যমকে বলেন, ‘আমি মুচি, জুতা স্যান্ডেলের কাজ করি চুরি তো করি না। আমার বন্ধু মাশরাফি এমপি ও ক্রিকেট তারকা। সে যতটা পারে আমাদের সাহায্য করে। সে নড়াইলে আসলে আমার সঙ্গে দেখা করে। তেমনি শনিবারও এসেছিল। কে বা কারা ছবি তুলে ফেসবুকে দিয়েছে। এজন্যই এতো আলোচনা সমালোচনা। মাশরাফির সঙ্গে আমার বন্ধুত্ব আজীবনের।’

এছাড়া, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির আরেকজন বন্ধু সুমন। পেশায় ঝাড়ুদার। মাশরাফির পুরাতন বন্ধুদের মধ্যে একজন একসাথে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে আসলে বা ঢাকায় থাকলেও, সকলের সাথে যোগাযোগ রাখেন। সময়পেলেই চলে আসে নড়াইলে।

সুমন গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা একসাথে চলাফেরা, খেলা-ধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সাথে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সাথে যোগাযোগ করে, তবেই আসবে।’

তিনি আরও বলেন, ক্রিকেট দলের পর এখন নড়াইলের গণমানুষের নেতা, অধিনায়ক বনে গেছেন মাশরাফি। তার মতো করে জনগণের এতটা পাশে এসে দাঁড়ানো, নিজ দায়িত্বে সরজমিন এসে সুযোগ-সুবিধার খোঁজ-খবর নেয়ার মতো সাংসদ বাংলাদেশে কমই দেখা যায়।

প্রসঙ্গত, চার বছর আগের কথা, বিপিএলের এক ম্যাচে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফির দিকে তেড়ে আসেন চিটাগং ভাইকিংসের পেসার শুভাশীষ রায়। সরাসরি টিভিতে সম্প্রচার হওয়া ম্যাচের কারণে গোটা বাংলাদেশই দেখেছে পুরো ঘটনা। অভিযোগ উঠেছিল, সনাতন ধর্মালম্বী বলে শুভাশীষের ওপর মাশরাফি আক্রমণাত্মক হয়েছেন, গালি দিয়েছেন।

ম্যাচের পরদিন সাংবাদিকদের সঙ্গে আড্ডায় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ও সবচেয়ে সফল অধিনায়ক বলেছিলেন, ‘ভাই দেখেন, আমি নাকি শুভাশীষ রে হিন্দু বলে গালি দিছি। এরা জানেই না আমার বন্ধু হলো সব মুচি, মেথর, নাপিত। নড়াইলে আমার কত বন্ধুই হিন্দু।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা