খেলা

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ভুটানকে ৬-০ গোলে হারানোর পর শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ দল।

শুক্রবার (১৭ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক দুর্দান্ত গোলটি করেছেন শামসুন্নাহার। এর ফলে পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো মারিয়া-তহুরাদের।

জানা গেছে, শক্তিশালী ভারতের বিরুদ্ধে জয়ের ফলে এখন পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। এবার রোববার (১৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে নেপালের চার পয়েন্ট। নেপাল আজ ভুটানের সাথে জিতলে সাত পয়েন্ট হবে। বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে ড্র করলেই বাংলাদেশ ফাইনালে। সেই ম্যাচে বাংলাদেশ হারলেও ফাইনাল খেলবে যদি ভারত পয়েন্ট হারায়।

আজ (শুক্রবার) ভারতের বিরুদ্ধে খেলার ষষ্ঠ মিনিটে বক্সের মধ্যে তহুরা খাতুনকে ফাউল করেন ক্রিতিবা দেবী। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাশি বাজান রেফারি। সফল স্পট কিকে লাল-সবুজদের এগিয়ে নেন শামসুন্নাহার সিনিয়র। বলের দিকে ঝাপালেও নাগাল পাননি ভারতের গোলরক্ষক আনশিকা।

এরপর ৩৩তম মিনিটে ম্যাচের প্রথম কর্ণার পায় বাংলাদেশ। তবে সেখান থেকে কোনো সুযোগ বানাতে পারেনি তহুরারা। ৩৭তম মিনিটে মাঝ মাঠের খানিকটা সামনে থেকে আখি খাতুনের দূর পাল্লার ফ্রিকিক জায়গায় দাঁড়িয়ে হাত দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক আনশিকা।

এছাড়া ৪৩ মিনিটে বল জালে জড়িয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। কিন্তু অফসাইডের কারনে গোল হয়নি। ম্যাচে এগিয়ে থাকলেও ছন্দহীন ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। বিপরতীতে ভারতের মেয়েরাও পারেনি আক্রমণ শানাতে।

পরে প্রথমার্ধের বাশি বাজানোর সঙ্গে সঙ্গে রেফারির দিকে তেড়ে যান ভারতের প্রধান কোচ এলেক্স এম্ব্রোস। কারণ হিসেবে জানা যায়, ম্যাচের ষষ্ঠ মিনিটে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি।

তাই রেফারির উদ্দেশ্যে তেড়ে গিয়েছিলেন এলেক্স। তবে এলেক্সকে কোন কার্ড দেখাননি রেফারি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। কিন্তু কেউই আর বল জালে জড়াতে পারেনি। ফলে এক গোলের জয় নিয়ে স্বস্তির হাসিতে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। এ সময় মাতে উল্লাসে বাংলাদেশ দলের সবাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা