খেলা

ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের চেক বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে ৩৪ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬৬ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি।

বুধবার (১৫ ডিসেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫ জনকে প্রদত্ত ৪৫ লক্ষ টাকা, জাতীয় ক্রীড়া পরিষদ হতে ২১ জনকে প্রদত্ত ৬ লক্ষ ৬০ হাজার টাকা ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন হতে ৮ জনকে প্রদত্ত ১৫ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা সৌভাগ্যবান যে একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। আমার জানা নেই, বিশ্বের আর কোন দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো এতোটা ক্রীড়া অন্তঃপ্রাণ কি-না! প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, আরচারি, শূটিং, হকি, দাবা, সুইমিং ও ফুটবলসহ সব খেলায় আমাদের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য নিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে ছায়ার মতো থাকেন।

স্পোর্টসের উন্নয়নে বা যেকোন ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের যেকোন সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি ক্রীড়াসেবীদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন এ করোনাকালীন সময়ে ১০ কোটি টাকাসহ আরো ২০ কোটি টাকা মোট ৩০ কোটি টাকা সীডমানি প্রদান করেছেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. মোশারফ হোসেন মোল্লা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আবদুল গাফফার, মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধতন কর্মকর্তাবৃন্দ বিশিষ্ট ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা