ছবি: সংগৃহীত
খেলা

গোল উৎসব ম্যান সিটির

স্পোর্টস ডেস্ক: গত দশকের সফলতম দল ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের সঙ্গে ছেলেখেলাই করেছে তারা। ম্যাচে ৭০ মিনিটের ( ৮ থেকে ৭৮) মধ্যে ৭ গোল করেছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে লিগে নিজেদের ১৭তম ম্যাচটিতে লিডসকে ৭-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজরা। ম্যাচে জোড়া গোল করেছেন শুধু ডি ব্রুইন। অন্য পাঁচজন করেছেন একটি করে গোল।

একচ্ছত্র আধিপত্য বিস্তার করা ম্যাচে জাল বরাবর ১৫টি শট নেয় ম্যান সিটি। ম্যাচের অষ্টম মিনিটেই লিড নেয় তারা, স্কোরশিটে নাম তোলেন ফিল ফোডেন। মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করেন জ্যাক গ্রিলিশ। বিরতিতে যাওয়ার আগে ৩২ মিনিটের মাথায় ডি ব্রুইনের হয়ে ৩-০ হয় স্কোরলাইন।

দ্বিতীয়ার্ধে ফিরে আরও চার গোল করে সিটিজেনরা। রিয়াদ মাহরেজের পা থেকে আসে চতুর্থ গোল। পরে ৬২ মিনিটের সময় গোল করে হ্যাটট্রিকের সম্ভবনা জাগান ডি ব্রুইন। তা আর হয়নি। তবে ৭৪ মিনিটে জন স্টোনস ও ৭৮ মিনিটে নাথাক একের গোলে বড় জয় নিশ্চিত হয় ম্যান সিটির।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা