ছবি: সংগৃহীত
খেলা

জয়াবর্ধনে লঙ্কান ক্রিকেটের নতুন দায়িত্বে

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কান ক্রিকেটের নতুন দায়িত্বে আসছেন। তিনি জাতীয় দলগুলোর কনসালট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত হলেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি ‘টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি’র সঙ্গে শলাপরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর হবে।

এ বিষয়ে লঙ্কান বোর্ড জানায়, নতুন ভূমিকায় জয়াবর্ধনে জাতীয় দলগুলোর সার্বিক ক্রিকেটীয় উপাদানের দায়িত্বে থাকবেন এবং হাই পারফরম্যান্স সেন্টারে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট টিমগুলোর জন্য অমূল্য কৌশলগত সমর্থন প্রদান করবেন।

আগামী বছর বিশ্বকাপ মাথায় রেখে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ চালিয়ে যাবেন সাবেক ব্যাটিং গ্রেট। জয়াবর্ধনে বলেছেন, আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডগুলোর জাতীয় ক্রিকেটার ও কোচদের সঙ্গে কাজ করার দারুণ সুযোগ এটি, যার মধ্যে অনূর্ধ্ব-১৯ ও এ টিমগুলো রয়েছে। শ্রীলঙ্কায় ক্রিকেটীয় প্রতিভা ও সম্ভাবনাময়ীদের সুবিচারে সহায়তা করার সুযোগ এটি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা