খেলা

ক্রিকেটারদের বিজয় দিবস উদযাপন

স্পোর্টস ডেস্ক:

দেশব্যাপী যখন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বিজয় দিবস তখন সেই উৎসবের ছোঁয়া থেকে নিজেদেরকে দূরে রাখেননি বিদেশের মাটিতে অবস্থানরত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে বসেই তারা উদযাপন করেছে বিজয় দিবস।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। নিজের ফেসবুক পেজে মুশফিকুর রহমান লিখেছেন, ‘আমার মাতৃভূমি আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছে। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারণ প্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’

তাসকিন আহমেদ লিখেছেন, ‌‌‘যারা বিজয় ছিনিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা।’
ক্রিকেটার আবু জায়েদ রাহী লিখেছেন, ‌‘বিজয় দিবসের শুভেচ্ছা। যারা আমাদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করি।’

উল্লেখিত, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।


সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা