খেলা

নিউজিল্যান্ড সফর বাতিলের সুযোগ নেই

স্পোর্টস ডেস্ক: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে গিয়ে অস্বস্তির মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট দল। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হওয়ার পর থেকে দলের সবাই কোয়ারেন্টিনে বন্দি। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সুযোগ নেই।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে হঠাৎ করেই বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন পাপন। বিসিবির সেই বোর্ড সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ দলের ফ্লাইটে থাকা এক সহযাত্রীর শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যাওয়ার কারণে, এ বিষয়টি পুরোপুরি তদারকি করছে নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়। যে কারণে কিউইদের ক্রিকেট বোর্ডের হাতেও সবকিছু নেই।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন বাড়ানো হয়েছে ২১ তারিখ পর্যন্ত। এরপর যদি আরও বাড়তি কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়, সেক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি।

বিসিবি সভাপতি জানান, যদি ২১ তারিখের পর কোয়ারেন্টিনের সময় আরও বাড়ানো হয়, তাহলে আমরা নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনায় বসব যে কী করা যায়। কারণ বাংলাদেশ সিরিজের এক সপ্তাহ পরই ওদের ওখানে অস্ট্রেলিয়া যাচ্ছে। তাই ওদের হাতেও সময় নেই।

প্রসঙ্গত, বাংলাদেশ দলকে অনুশীলন করার অনুমতি দেওয়ার একদিন পর তা প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২১ ডিসেম্বর পর্যন্ত অনুশীলন থেকে বিরত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা ধরা পড়ায় সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে। বাংলাদেশ টেস্ট দলের আরও আটজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ আগে থেকেই আইসোলেশনে রয়েছেন। হোটেল রুমের বাইরে যাওয়া নিষেধ, অনুশীলনের অনুমতি নেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা