ছবি: সংগৃহীত
খেলা

ফলোঅন এড়াতে ভরসা এখন সাকিব

স্পোর্টস ডেস্ক: প্রথমদিনের শেষ সেশন থেকে শুরু, এরপর দুইদিন শুধু বৃষ্টিরই আনাগোনা ছিল মিরপুরে। চতুর্থ দিনে তিনশ রানেই ইনিংস ঘোষণা পাকিস্তানের, ৭৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কায় বাংলাদেশ।

মুমিনুল হকের রানআউট ছাড়া বাকি ছয়টি উইকেটই নিজের করে নিয়েছেন অফস্পিনার সাজিদ খান। পেসাররা আলোকস্বল্পতার কারণে বোলিংই করতে পারেননি! অধিনায়ক বাবর আজমকে যখন বলা হয় বল করতে হবে শুধু স্পিনার দিয়েই, তিনি হাসিমুখেই মেনে নেন। লক্ষ্যটাও স্পষ্ট, জয়ের বিকল্প কিছু তখনও ভাবছে না সফরকারীরা।

ঘরের চেনা মাঠে টাইগারদের ফলোঅন এড়ানো নিয়ে শঙ্কায় থাকতে হবে এটা হয়তো ভাবেনি কেউই। ব্যাটসম্যানদের অচেনা ক্রিকেটটাই গড়ে দিয়েছে পার্থক্য। দায়িত্বহীন সব শট মারার ঝুঁকি নিয়ে ‘যাওয়া আসার’ মিছিলটাই শুধু লম্বা করেছেন ব্যাটসম্যানরা। ২৩* রানে অপরাজিত থাকা সাকিব আল হাসানই তাই একমাত্র ভরসা, ফলোঅন এড়াতে যে টাইগারদের করতে হবে আরোও ২৫ রান!

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা