ছবি- সংগৃহীত
খেলা

বেইজিং অলিম্পিক বয়কট করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় ২০২২ শীতকালীন অলিম্পিককে বয়কট করে রাষ্ট্রীয়ভাবে প্রতিনিধিদল না পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ খবর জানিয়েছে।সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে বেইজিং অলিম্পিকের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে, যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধিদল সেখানে যাবে না।

বেইজিংয়ে অনুষ্ঠেয় প্যারালিম্পিকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রতিবন্ধী খেলোয়াড়দের এই অলিম্পিকেও সরকারিভাবে কোনো প্রতিনিধিদল পাঠাবে না যুক্তরাষ্ট্র। খেলোয়াড়েরা নিজেরা এতে অংশ নিতে পারবেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, “চীনে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটছে, এর মানে সেখানে স্বাভাবিক কার্যকলাপ চলতে পারে না। যুক্তরাষ্ট্র এমন ‘পরিষ্কার বার্তা’ দিতে চায়।”

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, “আসন্ন অলিম্পিকে যারা ‘টিম ইউএসএ’ গঠন করবেন, তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। কিন্তু এ উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিকতায় যাবে না প্রশাসন।”

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে বিশেষ করে উইঘুরসহ অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠীর লোকজনকে জোরপূর্বক শ্রম এবং তাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে চীনের ওপর আরও চাপ প্রয়োগ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।


গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন চীনের ওপর কূটনৈতিক বয়কট বা নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিও চীনের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা