খেলা

বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনের খেলা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে আজও (সোমবার) বাংলাদেশ-পাকিস্তান শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা অনিশ্চিত। বৈরি আবহাওয়ার কারনে দুই টিমের খেলোয়াড়রাই অবস্থান করছে হোটেলে। পরিস্থিতির উপর নির্ভর করে খেলার ব্যাপারে নতুন সিদ্ধান্ত জানাবেন ম্যাচ রেফারি।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত তিনদিন ধরে চলতে থাকা বৃষ্টির কারণেই ঢাকা টেস্টের সেশনগুলো ঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে না। যার কারণে আবহাওয়ার উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে নিশ্চিত করা হয়।

শনিবার থেকে শুরু হওয়া এই টেস্টের প্রথম দুই সেশন ঠিকভাবে শেষ হলেও আলোক স্বল্পতায় শেষ সেশন শুরু না করেই দিনের সমাপ্তি টানা হয়। পরের দিন তিন সেশনের মধ্যে প্রথম ও শেষ সেশনের খেলা হয়নি। আর দ্বিতীয় সেশন হয় মাত্র ৬ ওভার ২ বল। বৃষ্টিতে পণ্ড হয় দ্বিতীয় দিন। তৃতীয় দিনের খেলা সাড়ে ৯টা শুরু করার থাকলেও এখনো বৃষ্টির কারনে তা অনিশ্চিত।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা