খেলা

ডমিঙ্গোর ভাগ্য নিয়ন্ত্রন জানুয়ারিতে

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত হওয়া টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের চূড়ান্ত ব্যর্থতার পর বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে নানা গুঞ্জন। কোচের যোগ্যতা নিয়েও ক্রিকেটপ্রেমিদের মধ্যে উঠেছে নানা প্রশ্ন।

বলা হয়ে থাকে, তার সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্যর প্রভাব পড়েছে ক্রিকেট মাঠে। বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। জানুয়ারিতে পাওয়া সেই প্রতিবেদন পাওয়ার পরপরেই ভাগ্য চূড়ান্ত হবে ডমিঙ্গোর।

শনিবার (৪ ডিসেম্বর) নানা ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, গত ৮ বছরে বাংলাদেশ ক্রিকেট দলের এতো খারাপ পারফরম্যান্স তিনি কখনও দেখেননি।

ডমিঙ্গো ইস্যুতে পাপনের জনান, ‘বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ডমিঙ্গো আমাদের জানায় সে খুব ভালো একটা অফার পেয়েছে, চলে যেতে চায়। জানতে চাচ্ছিল আমরা চুক্তি বাড়াব কিনা। চুক্তি বাড়ালে সে থাকবে। চুক্তি না বাড়ালে থাকবে না, ওই জায়গায় প্রতিশ্রুতি দিয়ে দিবে। তখন যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করেছিলাম। পরে সিদ্ধান্তে আসলাম- এই সময়ের মধ্যে আমরা কোনো কোচ পাব না। যদি পাইও, বিশ্বকাপের আগমুহূর্তে বা পরপরই নতুন কোচ আনা নিয়ে দ্বিধায় ছিলাম।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘বেশিরভাগ কোচ যাদের পাচ্ছিলাম তারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসতে পারবে না। সব চিন্তা করে বোর্ড চিন্তা করল তার চুক্তি বাড়িয়ে নেওয়া হোক। ইতোমধ্যে বাড়িয়েও নিয়েছি। আমরা এখনও অপেক্ষা করছি রিপোর্টের জন্য।’

গণমাধ্যমে গুঞ্জন রয়েছে বোর্ড-ডমিঙ্গোর সম্পর্কটাও ভালো যাচ্ছে না ইদানিং। তাই হয়তো আসন্ন নিউজিল্যান্ড সফরই হতে পারে বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ কাজ।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা