সাকিব আল হাসান
খেলা

নিউজিল্যান্ড টেস্টে খেলবেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন টেস্টে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ জানুয়ারি বে-ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হ্যাগলি ওভালের ভ্যানুতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি থেকে।

আগামী ৯ ডিসেম্বর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ দল। তবে এই ম্যাচকে কেন্দ্র করে দেখা দিয়েছে ধোঁয়াশা।

পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দল থেকে বাদ দেয়া হয়েছে নাঈম হাসান, রেজাউর রহমান রাজা ও সাইফ হাসানকে। অন্যদিকে দলে থাকবেন কি থাকবেন না এই দোটানা কাটিয়ে সাকিব আল হাসানকে একাদশে নেয়া হলেও পারিবারিক কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফরে না যেতে ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব।

পারিবারিক কারণ দেখিয়ে তিনি সফর থেকে নিজেকে সরিয়ে রাখছেন। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের এই গুরুত্বপূর্ণ সিরিজে সাকিবের সার্ভিস পাবে না দল।

একটি সূত্রে জানা যায়, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনকে পাঠানো চিঠিতে সাকিব জানিয়েছেন, জরুরি পারিবারিক কারণে তিনি নিউজিল্যান্ড সফরে যেতে চান না। সাকিব তাই অনুরোধ করেছেন তাকে দলের বাইরে রাখতে।

একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশের একাদশ:

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সায়েদ খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা