সাকিব আল হাসান
খেলা

সাকিবের ছুটি মঞ্জুর করলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন টেস্টে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ জানুয়ারি বে-ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হ্যাগলি ওভালের ভ্যানুতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি থেকে।

আগামী ৯ ডিসেম্বর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ দল। তবে এই ম্যাচকে কেন্দ্র করে দেখা দিয়েছে ধোঁয়াশা।

পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দল থেকে বাদ দেয়া হয়েছে নাঈম হাসান, রেজাউর রহমান রাজা ও সাইফ হাসানকে। অন্যদিকে দলে থাকবেন কি থাকবেন না এই দোটানা কাটিয়ে সাকিব আল হাসানকে একাদশে নেয়া হলেও পারিবারিক কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফরে না যেতে ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন পাঠিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে এমন কঠিন কন্ডিশনে সাকিবকে পাওয়া যাবে না তার গুঞ্জন ছিলো অনেক আগেই। এবার সেই গুঞ্জন সত্যি হলো।

সাকিবের এই ছুটি মঞ্জুর করেছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবি। সোমবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাকিবের ছুটির মঞ্জুরিরে বিষয়টি নিশ্চিত করেন।

বিসিবি সূত্রে জানা যায়, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনকে পাঠানো চিঠিতে সাকিব জানান, জরুরি পারিবারিক কারণে তিনি নিউজিল্যান্ড সফরে যেতে চান না। সাকিব তাই অনুরোধ করেন তাকে দলের বাইরে রাখতে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা