ছবি: সংগৃহীত
খেলা
পাকিস্তান ৪ উইকেটে ২০৯ রান

দিনের শুরুর আঘাত এবাদতের

স্পোর্টস ডেস্ক: বৃষ্টিভেজা মেঘলা কন্ডিশনে দ্বিতীয় দিনে কিছুই করতে পারেননি বাংলাদেশ দলের দুই পেসার এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। তবে একদিন পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) ম্যাচের চতুর্থ দিন ঠিকই শুরুতে উইকেট নিলেন ডানহাতি পেসার এবাদত।

ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে প্রায় ৮০ মিনিট পর সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়েছে আজকের খেলা। দিনের দশম বলেই আঘাত হেনেছেন এবাদত। উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার আজহার আলিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭২ ওভারে ৪ উইকেটে ২০৯ রান। আজহার আউট হয়েছেন ৫৬ রানে। বাবর আজম অপরাজিত রয়েছেন ৭২ রানে। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন ফাওয়াদ আলম।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। তৃতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। আজ খালেদের অসমাপ্ত ওভার দিয়ে শুরু হয় চতুর্থ দিনের খেলা। ওভারের বাকি থাকা চার বলে কোনো রান দেননি খালেদ।

পরের ওভারে স্বাভাবিকভাবেই আক্রমণে আনা হয় আরেক পেসার এবাদতকে। তার ওভারের দ্বিতীয় বলে দিনের প্রথম রান নেন বাবর। পরের বলেই স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকান আজহার।

ওভারের শেষ বলে আবার বাউন্ডারির আশায় পুল করেন পাকিস্তানের তিন নম্বর ব্যাটার। কিন্তু বল উঠে যায় আকাশে। উইকেটের পেছনে দাঁড়িয়ে সহজেই সেটি গ্লাভসবন্দী করেন লিটন। ফলে বিদায়ঘণ্টা বেজে যায় ৫৬ রান করা আজহারের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা