খেলা
আসনন্ন পাকিস্তান সফর

পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলবে টাইগাররা


ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

রোববার বোর্ডসভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ। তবে সেখানে শুধু টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

বিসিবি প্রেসিডেন্টি আরো বলেন, ‘পাকিস্তান সফরের বিষয়ে নিরাপত্তা রিপোর্ট আমরা পেয়েছি। এটার পর যেটা লাগে তা হল সরকারের অনুমোদন। সেটার জন্য আমরা আবেদন করেছিলাম। সেখানে আমাদের ফুল সিরিজের শিডিউলটাই ছিলো। এখন পর্যন্ত কাগজটা আমাদের হাতে পৌঁছায়নি তবে একটা স্ক্রিনশট আমরা পেয়েছি। তারা বলছে, মধ্যপ্রাচ্যের এখন যে পরিস্থিতি তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা। এই পরিস্থিতি সফর যতোটা সংক্ষিপ্ত করা সম্ভব সেটাই করতে বলেছেন।’

নাজমুল হাসান পাপন আরো যোগ করেন, 'উনারা (সরকারের পক্ষ থেকে) বলেছেন, টি-টোয়েন্টি তিনটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে খেলে চলে আসতে। পরে পরিস্থিতির উন্নয়ন হলে টেস্ট ম্যাচগুলো খেলা যাবে।'

সিদ্ধান্তের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এরইমধ্যে জানিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে টেস্ট সিরিজ খেলতে ইচ্ছুক বিসিবি। তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানান বিসিবি বস।

তিনি জানান, 'আমরা যে শিডিউলটা সরকারের কাছে দিয়েছি সেখানে টি-টোয়েন্টি সিরিজটা আগে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সরকারও সাজেস্ট করেছে, তোমরা আপাতত টি-টোয়েন্টি সিরিজটা খেলে আসো। পরে টেস্ট খেলতে যেও।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা