খেলা

বাড়ল ক্রিকেটারদের ম্যাচ ফি, টেস্টে খেললে দ্বিগুন টাকা 

সান নিউজ ডেস্ক:

টেস্টে ম্যাচ ফি ৩ লাখ থেকে বাড়িয়ে ৬ লাখ করেছে বিসিবি। শুধু টেস্টেই নয়, ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে আগের চেয়ে বেশি অর্থ পাবেন খেলোয়াড়ররা।

রোববার বিসিবি’র পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে বোর্ড সভাপতি বলেন, ‘আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এর মধ্যে বেশি বেড়েছে টেস্টে। এখন আমরা নতুন যেটা প্রস্তাব করেছি, সেটাতে টি–টোয়েন্টিতে ম্যাচ ফি ২ লাখ টাকা। ৩ লাখ টাকা পাবে ওয়ানডেতে। আর টেস্টের জন্য প্রতি ম্যাচে পাবে ৬ লাখ টাকা। টেস্টে আমরা ৫০ ভাগ বাড়িয়েছি (ম্যাচ ফি)।’

সবশেষ ২০১৭ সালের এপ্রিলে ম্যাচ ফি বাড়িয়েছিল বিসিবি। সেই কাঠামো অনুযায়ী এতদিন টেস্ট ম্যাচে সাড়ে ৩ লাখ, ওয়ানডেতে ২ লাখ ও টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার টাকা করে পেতেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভারত সফরের আগে এগারো দফা দাবিতে আন্দোলনে যাওয়া ক্রিকেটারদের একটি দাবি ছিল ম্যাচ ফি বাড়ানো। নতুন বছরের শুরুতেই তাই ম্যাচ ফির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিল বোর্ড। সামনের আন্তর্জাতিক ম্যাচগুলো থেকেই এ ম্যাচ ফি কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

উরফির নতুন ভিডিও ঘিরে বিতর্ক

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

সুস্থ ও সতেজ থাকতে সকালে গড়ে তুলুন এই অভ্যাসগুলো 

ব্যস্ত জীবনযাপন, দীর্ঘ সময় বসে কাজ করা এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে কম...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া প্রসঙ্গে কাদের সিদ্দিকীর মন্তব্য

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা