খেলা

স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময় গোল শূন্য ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ত্রিশ মিনিটেও গোলের দেখা পায়নি কোন দল। শেষে টাইব্রেকারে জয় নিশ্চিত করে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলে রিয়াল।

রোববার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-১ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতে নেয় জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। রিয়ালেরে এটি একাদশ স্প্যানিশ সুপার কাপ। সর্বোচ্চ ১৩ বার জিতেছে বার্সেলোনা।

শুট আউটে চারটি শট নিয়ে সবকটিতে গোলের দেখা পায় রিয়াল। লক্ষ্যভেদ করেন দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও সের্হিও রামোস। বিপরীতে আতলেতিকোর প্রথম শট পোস্টে মারেন সাউল নিগেস, থমাসের শটটি ঠেকিয়ে দেন রিয়ালে গোলকিপার কোর্তোয়া।

মাঠে বল দখলে লড়াইয়ে আধিপত্য ছিল রিয়ালের। কিন্তু আতলেতিকোর জমাট রক্ষণ ভেদ করে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। লক্ষ্যে দুটি শট অবশ্য নিলেও তেমন পরীক্ষায় ফেলতে পারেনি প্রতিপক্ষ গোলরক্ষককে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকা রিয়াল ৬৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে গোলমুখে বল পেয়ে ঠিকমতো হেড করতে পারেননি মিডফিল্ডার ভালভেরদে। বল তার মাথা ছুঁইয়ে মাঠের বাইরে চলে যায়। পরের মিনিটে গোলের সুয়োগ তৈরি হয় আতলেতিকোর সামনে। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি ভিতোলো।

৮০তম মিনিটে থিবো কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। ছোট ডি-বক্সের বাইরে থেকে আলভারো মোরাতার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান বেলজিয়ান গোলরক্ষক। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে থমাসের বাঁকানো ফ্রি-কিক কোর্তোয়া ঠেকিয়ে দিলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অিতিরিক্ত সময়ে ব্যবধানে দুটি সুযোগ নষ্ট করে রিয়াল। পরে টাইব্রেকারে নির্ধারণ হয় জয়-পরাজয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা