খেলা

চার মাসের ইনজুরিতে সুয়ারেজ

সান নিউজ ডেস্ক:

হাঁটুতে আঘাত পেয়ে অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে থাকবেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। অর্থাৎ চলতি মৌসুমে ক্লাবের হয়ে আর মাঠে নামা হবে না তার।

গতকাল রোববার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে খবরটা নিশ্চিত করেছে বার্সেলোনা। সুয়ারেজের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে এমন খবরে জেঁকে বসেছিল আশঙ্কাটা। তাই সত্যি হলো। দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন উরুগুয়ের ইতিহাসের সবচেয়ে সেরা এই স্ট্রাইকার। নির্দিষ্ট করে বললে চার মাস। মে মাসের আগে অন্তত ফেরা হচ্ছে না তার। অর্থাৎ মৌসুমের বাকি সময়টা হয়তো আর সতীর্থদের সঙ্গে ক্লাবের জার্সিতে দেখা যাবে না এই উরুগুইয়ান স্ট্রাইকারকে।

গতকাল অস্ত্রোপচার হয়েছে সুয়ারেজের হাঁটুতে। ডাক্তার র‍্যামন কুগাতের অধীনে এই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরেই ঘোষণা এসেছে, অন্তত চার মাস খেলতে পারবেন না তিনি। ফলে এই সময়টায় বার্সেলোনার আক্রমণভাগের দায়িত্ব সামলাতে হবে মেসি আর গ্রিজমানকেই। ওদিকে দলের ফরাসি উইঙ্গার ওসমানে ডেম্বেলেও বেশ কিছুদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে।

মৌসুমের এখনও অর্ধেক বাকি। বাকি মৌসুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেজ। এর মধ্যে রয়েছে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ, রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি এল ক্লাসিকো, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি ম্যাচ। উরুগুয়ের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচও খেলতে পারবেন না সুয়ারেজ। নাপোলি-বাধা পেরিয়ে বার্সেলোনা যদি পরের রাউন্ডে উঠতে পারে, তবে সে ম্যাচগুলোতেও খেলা হবে না সুয়ারেজের। তবে বার্সেলোনা যদি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারে, সে ম্যাচে খেলার সম্ভাবনা আছে সুয়ারেজের। তবে সেটাও শতভাগ নিশ্চিত নয়।

এই মৌসুমে এ পর্যন্ত ২৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছিলেন সুয়ারেজ। ১১ গোল লিগে, বাকি তিন গোল চ্যাম্পিয়নস লিগে। সুয়ারেজ না থাকায় দলে নতুন আসা ফরাসি স্ট্রাইকার আতোয়াঁ গ্রিজমানের ওপর দায়িত্ব বেড়ে গেল আরও। অ্যাটলেটিকো থেকে আসার পর নিজেকে এখনো ঠিকমতো মেলে ধরতে পারেননি তিনি। সুয়ারেজের অনুপস্থিতির অর্থ, গ্রিজমানের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার খুলে যাওয়া। এখন গ্রিজমান এই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারেন, সেটাই দেখার বিষয়।

তবে ক্লাবের হয়ে না খেলতে পারলেও সুয়ারেজের জাতীয় দল উরুগুয়ের চিন্তা করার তেমন কারণ নেই। আগামী জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগে সুয়ারেজ সুস্থ হয়ে মাঠে ফিরবেন, এমনটাই আশা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা