খেলা

অনাড়ম্বর হবে ২০২১ টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক:

আগামী মাসেই টোকিওতে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব ক্রীড়ার সব থেকে বড় আসর অলিম্পিক। এ নিয়ে চলছিল যতো প্রস্তুতি আর আয়োজন। কিন্তু এরিমধ্যে বাঁধ সাধে করোনাভাইরাস মহামারি। পুরো পৃথিবী যেন কিছু দিনের জন্য থমকে গেছে। আর তাই নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে সব কিছুই।

কোভিড-১৯ মহামারির প্রকোপে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও জাপান সরকার গত মার্চ মাসে ২০২০ টোকিও অলিম্পিক ২০২১ সালে আয়োজনের ঘোষণা দেয়। আর তখন থেকেই আয়োজকেরা খরচ কমিয়ে কাটছাঁট করে এটি আয়োজনের উপায় খুঁজছিল।

এক বছর পিছিয়ে গেলেও বোঝাই যাচ্ছিল যে অলিম্পিকটা জমকালো আর হবে না। অনেকটা অনাড়ম্বরভাবেই উদযাপিত হবে ২০২১ অলিম্পিকস। বুধবার (১০ জুন) সেটাই বলেছেন ২০২০ টোকিও অলিম্পিক গেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা তোশিরো মুতো।

লুসানে আইওসির নির্বাহী বোর্ডের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থাপিত একটি প্রকল্প-পরিকল্পনায় টোকিও ২০২০ আয়োজকেরা এই গেমসের সাদামাটা আয়োজনের উপর জোর দিয়েছে, যদিও বিস্তারিত জানায়নি কীভাবে সেটি হবে।

‘গেমসটা জাঁকজমকের সঙ্গে আয়োজিত হবে না, হবে সাদামাটা। এটি সরলভাবে আয়োজনের জন্য সবকিছুর পর্যালোচনা প্রয়োজন এবং বুঝতে হবে সব আন্তর্জাতিক ফেডারেশনকে, জাতীয় অলিম্পিক কমিটিগুলোকে, সম্প্রচারসংস্থা ও অংশীদারদের। সব অংশীজনি এক হয়েই পারে সরল এবং সহজভাবে একটি গেমস আয়োজনের নিশ্চয়তা দিতে’।

গেমসের খরচ কমাতে এবং সেটিকে সরলভাবে আয়োজনের স্বার্থে দুই শয়েরও বেশি ধারণা নিয়ে আলোচনা হওয়ার কথা বলেছেন মুতো। তবে এই সমন্বয়গুলো কীভাবে হবে বা সময় কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে কিছু বলেননি।

গত মে মাসে আইওসি জানায়, গেমস পুননির্ধারণের জন্য ৬৫ কোটি মার্কিন ডলার দেওয়া হবে। কিন্তু মুতো বলেছেন জাপান এখনও বিশ্লেষণ করে দেখছে কী পরিমান খরচ তারা বহন করতে পারবে।

টোকিও ২০২০ আয়োজক কমিটির সভাপতি ইয়োশিরো মোরি জানিয়েছেন, সামনে নজিরবিহীন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গেমস বাতিল করা নিয়ে আইওসির সঙ্গে কোনও আলোচনা হয়নি। ‘ সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগতভাবে বদলে গেছে বিশ্ব, সুতরাং আমরা (আইওসির কাছে) ব্যাখ্যা করেছি কীভাবে আমরা আমাদের সংগঠনকে নতুন করে সাজিয়েছি’-বলেছেন মোরি।

মোরি আরও বলেছেন, তারা গেমস বাতিল করার বিষয়টি নিয়ে কখনও আলোচনা করেননি, আর অনুমানের ওপর ভিত্তি করে সেটা করা ঠিকও নয়।

আইওসি নির্বাহী বোর্ড আজ বুধবার টোকিও অলিম্পিক নিয়ে আলোচনার জন্য বসেছে সভায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা