খেলা

জুভেন্টাস থেকে বিদায় নিচ্ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ তিন মাস পর বৃহস্পতিবার (৯ জুন) রাতে মাঠে নামতে চলেছে জুভেন্টাস। অবশ্য তার আগেই খবর এলো, আগামী মৌসুমে নতুন দলে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

পর্তুগীজ মহাতারকা চলতি মৌসুম শেষ হলেই জুভিদের বিদায় জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রেডিও রোসসোওনেরার বরাতে গোল জানাচ্ছে, নতুন মৌসুমে দল পরিবর্তন করবেন রোনালদো। যদিও কোন দলের হয়ে খেলবেন সেই বিষয়ে কিছু জানায়নি ইতালির গণমাধ্যমটি।

২০১৮ বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান দলটিতে যোগ দেন সিআর সেভেন। ১০০ মিলিয়ন ইউরোতে সবাইকে অবাক করে পারি জমান তুরিনে।

এই পর্যন্ত সাদা-কালো জার্সিতে ৭৫ ম্যাচে অংশ নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। জুভেন্টাসের জার্সিতে ৫৩টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী।

এদিকে কোপা ইতালিয়ার সেমিফাইনালে খেলতে নামবে সিরি আ’র চ্যাম্পিয়নরা। নিজেদের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে প্রতিপক্ষ এসি মিলান। ফুটবল স্থগিত হওয়ার আগে ১-১ গোলে ড্র হয়েছিল প্রথম লেগ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা