খেলা

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক :

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় খেলায় পরিণত করার চেষ্টা চালাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনো পর্যন্ত এক্ষেত্রে সফলতার মুখ দেখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমানে করোনা পরিস্থিতিতে টালমাটাল অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর মাঝেই আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করতে চাচ্ছে দেশটি।

অবশ্য চলতি বছরের বা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, মার্কিন ক্রিকেট সংস্থা ২০২৩ পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী।

এরই মধ্যে বেশ কিছু টেস্ট খেলুড়ে দেশ যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ, ভারত ছাড়া বাংলাদেশও দেশটির ফ্লোরিডায় টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছে। তবে এখনো বড় কোনো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি তারা।

মার্কিন ক্রিকেট সংস্থার চিফ এক্সিকিউটিভ ইয়ান হিগিংস এক সাক্ষাৎকারে বলেন, আমরা অদূর ভবিষ্যতে আমাদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দাবি জানাবো। যেহেতু আমাদের এখানে দক্ষিণ এশিয়ার প্রচুর মানুষ রয়েছেন, তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে দর্শক সমাগমের কোনো অসুবিধা হবে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা