খেলা

ক্রিকেটের নিয়মে পরিবর্তন আইসিসি'র

সান স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে ক্রিকেটের নিয়মে কিছু পরিবর্তনের ঘোষণা দিল আইসিসি। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি যে প্রস্তাবগুলি দিয়েছিল, সেগুলো কার্যকর করছে আইসিসি। যেমন, বলে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক সিরিজ ঘরোয়া আম্পায়ারদের দিয়ে পরিচালনার মতো ব্যাপারে আইসিসি সবুজ সঙ্কেত দিয়েছে।

বুধবার (১০ জুন) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘টেস্ট ম্যাচে কোনও ক্রিকেটারের শরীরে যদি করোনা সংক্রমণ দেখা দেয়, তাহলে ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে খেলোয়াড় পরিবর্তন করা যাবে।’

তবে আইসিসি এটাও জানিয়েছে, ‘টেস্টে এই নিয়ম চালু হলেও ওয়ান ডে কিংবা টি-টুয়েন্টি ম্যাচে কোভিড পরিবর্তে নেওয়া যাবে না।’

করোনা পরবর্তী ক্রিকেটের গুরুত্বপূর্ণ পাঁচ পরিবর্তন হচ্ছে:

কোভিড-১৯ বদলি খেলোয়াড়:

কোনও খেলোয়াড় চোট পেলে এতদিন তার পরিবর্তে অন্য কাউকে মাঠে নামানো যেত। এবার করোনার উপসর্গ দেখা দিলেও সংশ্লিষ্ট ক্রিকেটারকে পরিবর্তন করা যাবে। ম্যাচ রেফারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এই নিয়ম শুধু টেস্ট ম্যাচেই প্রযোজ্য হবে। একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে এই নিয়ম কার্যকর হবে না।

বলে থুতু-লালার ব্যবহারে নিষেধাজ্ঞা:

বলে থুতু লাগানো নিষিদ্ধ হবে। কারণ, থুতুর মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। কোনও দল যদি নিষেধাজ্ঞা সত্ত্বেও বলে থুতু ব্যবহার করে, তাহলে প্রতি ইনিংসে দু’বার হুঁশিয়ারি দেওয়া হবে। পাশাপাশি খেলা শুরুর আগে বল পরিষ্কার করার নির্দেশ দেবেন আম্পায়ার। দ্বিতীয়বার সতর্ক করার পরেও যদি কোনও দল বলে থুতু ব্যবহার করে, তাহলে বিপক্ষ দল পেনাল্টি হিসেবে পাঁচ রান পাবে।

স্থানীয় আম্পায়ারদের ব্যবহার:

আন্তর্জাতিক সিরিজগুলোয় এতদিন বিদেশের নিরপেক্ষ আম্পায়ার ব্যবহার করার নিয়ম চালু ছিল। তবে করোনা পরবর্তী পরিস্থিতিতে সেই নিয়মেও পরিবর্তন আসছে। আইসিসি এলিট প্যানেল ও আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল থেকে আম্পায়ার ও ম্যাচ রেফারি বেছে নেওয়া যাবে।

বাড়তি রিভিউ:

প্রতি ইনিংসে দু’টি দলই অতিরিক্ত একটি অসফল DRS নিতে পারবে বলে জানিয়েছে আইসিসি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগের মীমাংসার ক্ষেত্রে ম্যাচ রেফারিকে সাহায্য করবে আইসিসি ক্রিকেট অপারেশনস টিম। প্রয়োজনে এলিট প্যানেলের নিরপেক্ষ ম্যাচ রেফারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করবেন।

বাড়তি লোগো:

আইসিসি এবার টেস্ট ম্যাচে দলগুলোর জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের অনুমতি প্রদান করেছে। এর ফলে বুকের দিকে সর্বোচ্চ ৩২ বর্গ ইঞ্চি সাইজের লোগো ব্যবহার করতে পারবে দলগুলো। এর আগে শুধু সীমিত ওভারের জার্সিতে বুকে লোগো ব্যবহারের অনুমতি ছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা