খেলা

মাঠে গড়াচ্ছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে শেখ রাসেল স্পোর্টস একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন জেলার ৮ দলের অংশগ্রহণে আজ থেকে (৯ নভেম্বর) শুরু হচ্ছে ‘শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট।’

সোমবার (৮ নভেম্বর) মিনিস্টার এপার্টমেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্ট নিয়ে নানা তথ্য তুলে ধরেন আয়োজকরা।

একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান বলেন, এ বছর আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আগামী বছর থেকে ১৮ অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে কেবল ফুটবল নয়, একটি ক্রীড়া উৎসব করতে চাই।

তিনি আরও বলেন, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি অন্য ডিসিপ্লিনেও আমাদের একাডেমি খেলবে। সে লক্ষ্যে কাবাডি, ব্যাডমিন্টন, বক্সিং, হ্যান্ডবলসহ বেশ কিছু ডিসিপ্লিনের ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা ওই সব ডিসিপ্লিনেও খেলব।

টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৩ নভেম্বর বিকেল ৪টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন মুজিবর রহমান নিক্সন এমপি (ফরিদপুর-০৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হারুনুর রশীদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ঢাকা আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড। পুরষ্কার বিতরণে সভাপতিত্ব করবেন শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সভাপতি আহমেদ আসিফুল হাসান।

নক আউট ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- শেখ রাসেল স্পোর্টস একাডেমি, ফেনী স্পোর্টস একাডেমি, নারায়ণগঞ্জ ডিএসএস ফুটবল ক্লাব একাডেমী, গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, পুরাতন ভাড়ালিয়া ফুটবল একাডেমী, শেখ মনি ক্রীড়া চক্র, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র সহ-সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা, শেখ রাসেল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির, সহ-সভাপতি হাবিব শেখ ও সাধারণ সম্পাদক শামীম কবির প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

হাসিনার ভাষার সঙ্গে বিরোধীদের বক্তব্যের মিল: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলা...

রাজধানীতে অভিযানে ৪১৯ জন গ্রেফতার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নি...

৫ আগস্ট ছুটি, চালু থাকবে জরুরি সেবা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারাদেশে সরকারি সাধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা