ছবি: সংগৃহীত
খেলা

সান্ত্বনার জয় ভারতের

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বিদায় ঘণ্টা বেজেছে আগেই। সেমিফাইনালে উঠতে না পারা ভারত জয় দিয়ে এই আসরের মিশন শেষ করলো। দুবাইয়ে (৮ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে নয় উইকেটে হারিয়েছে ভারত।

বিরাট কোহলি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এ ম্যাচ দিয়ে যাত্রা শেষ করলেন। তার নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০ ম্যাচে ভারত পেয়েছে ৩০ জয়, হেরেছে ১৬টিতে এবং ২টি করে টাই ও ম্যাচ পরিত্যক্ত হয়। সেইসঙ্গে এই ম্যাচ দিয়ে রবি শাস্ত্রী ভারতের কোচ হিসেবেও চলতি দায়িত্ব শেষ করলেন।

এই জয়ে গ্রুপ-২এ ৫ ম্যাচে ৩ জয়, ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো ভারত। এই গ্রুপ থেকে পাকিস্তান ১০ ও নিউজিল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে আসরের সেমিফাইনালে উঠেছে।

ভারতের অধিনায়ক হিসেবে শেষবারের মতো টি-টোয়েন্টিতে টস করতে নামেন অধিনায়ক কোহলি। টস জিতে প্রথমে বোলিং বেছে নেন কোহলি। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো নামিবিয়ার। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৩২ রানের পুঁজি পায় নামিবিয়া। শেষদিকে জন ফ্রাইলিঙ্ক ১৫ ও রুবেন ট্রাম পেলমান ৬ বলে ১৩ রান করেন। ভারতের অশ্বিন-জাদেজা ৩টি করে ও বুমরাহ ২টি উইকেট নেন।

জবাবে দলকে দারুণ সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ৫৯ বল খেলে ৮৬ রান যোগ করেন তারা। এরমধ্যে ৩৭ বলে ৫৬ রান করে আউট হন রোহিত। ৭টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ১১৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৪তম হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার পথে এই ফরম্যাটের তৃতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার পূর্ণ করেন রোহিত। এর আগে তিন হাজার ক্লাবে নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক কোহলি ও নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।

রোহিতের আউটের পর ভারতের জয় নিশ্চিত করেন রাহুল ও সূর্যকুমার যাদব। তখনও ম্যাচের ২৮ বল বাকী ছিলো। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরি পাওয়া রাহুল ৫৪ রানে অপরাজিত থাকেন। তার ৩৬ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো। অপরপ্রান্তে সূর্যকুমার ১৯ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। ৪টি চার হাঁকান তিনি। ম্যাচ সেরা হন জাদেজা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা