ফাইল ফটো
খেলা

ঢাকা সফরে পাকিস্তান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। এই দলে রয়েছেন ১৮ ক্রিকেটার। যাদের মধ্যে ১৭ জনই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন। পরিবর্তনটি হলো অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার স্থলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ।

হাফিজকে অবশ্য বাদ দেওয়া হয়নি; তিনি নিজ থেকেই ঢাকা সফরে দল থেকে সরে দাঁড়িয়েছেন। আসন্ন বাংলাদেশ সফরের ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

ইফতিখার ২০১৫ সালে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন। ২০১৬ সালে টেস্ট ও টি-টোয়েন্টিতে তার অভিষেক। দেশের হয়ে এ পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টিতে ২১২ রান ও ১ উইকেট নিয়েছেন তিনি। এ বছরের ফেব্রুয়ারিতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ইফতিখার।

বাংলাদেশ ও পাকিস্তান আগামী ১৯ নভেম্বর থেকে টি-টোয়েন্টি দিয়ে লড়াই শুরু করবে। ২০ ও ২২ নভেম্বর হবে পরের দুটি টি-টোয়েন্টি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচ হবে।

২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে।

পাকিস্তানে টি-টোয়েন্টি দল : অধিনায়ক বাবর আজম, সহ-অধিনায়ক শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা