খেলা

এলেন নাসুম

ক্রীড়া প্রতিবেদক: ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই লজ্জা ঢাকতে সংবাদ সম্মেলনে আসলেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পাঠিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে এক উইকেট নেয়া নাসুম আহমেদকে। ৩ ওভারে ২৬ রানে নেন উইকেটটি। আবার ব্যাট হাতে ৯ বলে ১৯ করে আজকের টাইগারদের নায়ক তিনিই। এই নায়ক ব্যর্থতাকে ঠেলে দিলেন ব্যাটারদের দিকে।

২০ ওভার খেলে ৯ উইকেটে ১২৪ রান করেছে বাংলাদেশ দল। সেই রান ৫.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জিতেছে ইংল্যান্ড দল।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আঙুল তোলা হয় বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ওপর। কিন্তু সেই ব্যর্থতার ব্যাখ্যা দিতে হয়েছে বোলার নাসুম আহমেদকে। ব্যাটিং ভরাডুবির দিনে আজ বাংলাদেশ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছেন এই বাঁহাতি স্পিনার।

তিনি বলছিলেন, এটা (ব্যাটসম্যানদের ব্যর্থতা) নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ছয় ওভারে রান তুলতে পারছি না। এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। রানও তুলতে পারছি না। উইকেটও পড়ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে। কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।

তবে এখনই আশা হারাচ্ছেন না নাসুম। বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশ দলের আরও তিনটি ম্যাচ বাকি। একটি ম্যাচ জিতলেই ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগবে, বদলাবে ভাগ্য।

এমন আশার কথা শোনালেন এই বাঁহাতি স্পিনার, আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান থেকে একটা ম্যাচ জিততে পারলে বাকি দুটি ম্যাচেও আমরা ভালো করতে পারব। একটা ম্যাচ জিতলেও পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস পেয়ে যাব।

পরের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২৯ অক্টোবর শারজার বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ দলের মতোই ওয়েস্ট ইন্ডিজও তাদের প্রথম দুই ম্যাচে হেরেছে।

বাংলাদেশকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে থাকবে ক্যারিবীয়রাও। তার আগে ব্যাটিং ছন্দে ফিরতে হবে মাহমুদউল্লাহদের, সেটি আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই।

অধিনায়ক মাহমুদউল্লাহও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নিজেদের ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন। তিনি বলেছেন, ব্যাটিং নিয়ে খুবই হতাশ। আজকের উইকেট ভালো ছিল। আমরা শুরুটা ভালো করিনি। মাঝের ওভারে আমরা কোনো জুটি গড়তে পারিনি। যে ভালো শুরুটা দরকার, সেটা আমরা পাচ্ছি না। কারণ, এসব উইকেটে পরে ব্যাটিং করাটা একটু কঠিন। আমার মনে হয়, আমাদের ব্যাটিংয়ের কিছু দিক নিয়ে আরও চিন্তা করা উচিত।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা