খেলা

রোবেন ঝড়ে কাপছে স্কটল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দল নামিবিয়ার ঝড়ে কাপছে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের চার বলেই ৩ উইকেট হারায় স্কটিশরা। বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে এই বিপাকে পড়ে দলটি।

পেসার রোবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার জর্জ মুনসি। তৃতীয় বলে আউট হন কলাম ম্যাকলিওড। আর চতুর্থ বলে এলবিডব্লিউ হন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বিরিংটন।

বিশ্বকাপের ২১তম ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপের বাছাই পর্বে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া। আটলান্টিক সাগরের তীরবর্তী দেশটি বাছাই পর্বে সুযোগ পেয়ে টিকিট নিশ্চিত করে বিশ্বকাপের মূলপর্বের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেমেই স্কটল্যান্ডের ব্যাটিংয়ে ধ্বস নামায় নামিবিয়া। ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন পেসার রোবেন ট্রাম্পেলম্যান।

অন্যদিকে স্কটল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বির্যয়ে পড়ে ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অলআউট হয়। সেই ম্যাচে ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

স্কটল্যান্ড: জর্জ মুনসে, ক্রেইগ ওয়ালেস, কলাম ম্যাকলিওড, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, মিচেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

নামিবিয়া: ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, মাইকেল ফন লিঙ্গেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, জ্যান নিকোল লফটি-ইটন, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি অপহরণ  

জুলাই মাসে দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা বেড়েছে উদ্...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা