খেলা

হেসে খেলে জিতে গেলো ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ যেখানে দাঁড়াতেই পারেনি। সেখানে ইংল্যান্ড হেসে খেলেই জিতে গেলো ম্যাচটি। ১২৪ রানের টার্গেটটি ইংল্যান্ডের কাছে কোনো ব্যাপারই মনে হলো না। দুই উইকেট হারিয়ে ৮ উইকেটে জয় নিয়ে ঘরে ফিরলো দলটি। এজন্য খেলেছেন ১৪ ওভার এক বল।

ইংল্যান্ডের পক্ষে জেসন রয় ৩৮ বলে করেছেন ৬১ রান। ডাউয়িড মালান ২৫ বলে ২৮ রানেই জয় নিশ্চিত হয়ে যায়। জস বাটলার ১৮ বলে ১৮ রান ও জনি বেয়ারেস্টো ৪ বলে ৮ রান করেন।

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম একটি ও নাসুম আহমেদ একটি উইকেট নেন।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। তাদের মধ্যে লিটন দাস ৮ বলে ৯, মুহাম্মদ নাঈম ৭ বলে ৫, সাকিব আল হাসান ৭ বলে ৪, আফিফ হোসাইন ৬ বলে ৫ রান করেছেন। মুশফিকুর রহিম ২৯ বলে ৩০, মাহমুদুল্লাহ রিয়াদ ২৪ বলে ১৯ রান করেন। মেহেদি হাসান ১০ বলে ১১ রান।

ইংল্যান্ডের পক্ষে মঈন আলী ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট, লিয়াম লিভিংস্টোন ৩ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট, ক্রিস ওকস একটি ও টাইমল মিলস ৩ উইকেট নেন।

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে ১২৫ রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে। আর ইংল্যান্ড জিতে যায় ৮ উইকেটে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। মুস্তাফিজুর রহমান এক বলে শূন্য রান করে বিদায় নিয়েছেন।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), মইন আলি, ওইন মরগান, লিয়াম লিভিংস্টোন, ডাউয়িড মালান, জনি বেয়ারেস্টো, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রাশিদ ও টাইমল মিলস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা