খেলা

বাংলাদেশকে হুমকি স্কটল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক: রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে। খেলায় বাংলাদেশ দলের গ্রুপে আছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। যেখানে কাগজে–কলমের শক্তি, অভিজ্ঞতা, ঐতিহ্য—সব দিক থেকেই এগিয়ে বাংলাদেশ। তারপর শক্তির দিকে এগিয়ে স্কটল্যান্ড। কাল ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে সেই স্কটল্যান্ডের বিপক্ষেই বাংলাদেশ দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ।

স্কটিশ কোচ শেন বার্জার এসব ‘ফেবারিট’ তকমা নিয়ে মাথা ঘামাতে চান না। টি-টোয়েন্টি ক্রিকেটের অনিশ্চয়তায় যে কেউই করতে পারে বাজিমাত-এমন তত্ত্বেই বিশ্বাসী তিনি। বাংলাদেশ দলকে গ্রুপ ‘বি’র বাকি দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনির কাতারেই দেখছেন তিনি।

স্কটল্যান্ডের কোচ বলেন, আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারবো। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যেকোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান বা পাপুয়া নিউগিনি। গ্রুপ ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরে দেখি না।

বাংলাদেশের জন্য এ গ্রুপে স্কটল্যান্ডই যে বড় হুমকি, সেটিও বলেছেন বার্জার, আমরা জানি, সব দলই আমাদের হারাতে চাইবে। তবে আমরা তাদের সবার জন্যই হব সবচেয়ে বড় ম্যাচ। আমরা প্রস্তুত।

স্কটল্যান্ডের প্রস্তুতিটাও ভালো হয়েছে। গত ১০ দিনে সংযুক্ত আরব আমিরাতে ৪টি ম্যাচ খেলেছে তারা। যার সব কটিতেই জিতে দলটার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ওদিকে বাংলাদেশ দল ওমান ‘এ’ দলের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে।

স্কটল্যান্ডের কোচ তাই অঘটন ঘটানোর সুযোগ খুঁজছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে লড়াইয়ের আগে আমরা দারুণ ছন্দে আছি। নেদারল্যান্ডস, নামিবিয়ার বিপক্ষে জয়গুলো আমাদের ভালো অবস্থানে এনে দিয়েছে। চাপের সঙ্গে পরিচিত হয়েছি আমরা, বড় মুহূর্তগুলো জয়ের অভ্যাস গড়েছি। ভুলও করেছি, তবে গত এক মাসে সত্যিই ভালো ক্রিকেট খেলেছি আমরা।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারও স্কটল্যান্ডের। ২০১৯ সালে আরব আমিরাতে গ্লোবাল টি-টোয়েন্টির বাছাইপর্বের সময় গরম সহ্য করতে না পেরে ভুগতে হয়েছিল স্কটিশদের। সে জন্য এবার বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগে থেকেই মধ্যপ্রাচ্যে এসেছে দলটি। কন্ডিশনের সঙ্গে যে দলটি মানিয়ে নিয়েছে, সেটি বোঝাই যাচ্ছে, তাদের প্রস্তুতি ম্যাচের ফলাফলে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

অভিবাসী প্রবেশের চাপে সেউটা সীমান্তে ৫৭ মৃত্যু

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন না অধিকাংশ বাংলাদেশি

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেও আন্তর্জাতিক সুরক্ষা পাচ্ছেন না অধিকাংশ ব...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

নওগাঁয় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫০ টাকা পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা