খেলা

প্রস্তুতি ম্যাচে হারে চিন্তিত নন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক: আগামীকাল ১৭ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। মূল পর্বে নামার আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে ভালো করেনি লাল-সবুজের প্রতিনিধিরা। হেরেছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে এই দুই হার নিয়ে মোটেও চিন্তিত নয় টাইগার শিবির। ওমান থেকে এক ভিডিও বার্তায় জানালেন হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক সুমন বললেন, আমি আত্মবিশ্বাসী। এর আগে ভালো খেলে এসেছি দেশের মাটিতে। দলটাও আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতি ম্যাচ। সেটা দিয়ে বিচার করতে চাচ্ছি না, ভাবনারও খুব বেশি কিছু নেই। বিশ্বকাপে কী ফেস করতে যাচ্ছি, সে সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে আমাদের, কতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা প্রস্তুত। মূলপর্বে যখন খেলবো, আমরা সেরা পারফরম্যান্সটাই দিতে পারবো।

ওমানে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের দলের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে দলের পেস বিভাগের মূল অস্ত্র মুস্তাফিজুর রহমান থাকলেও ছিলেন না বাকি দুই ম্যাচে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান তিন ম্যাচেই খেলেননি। এজন্য একাদশের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারকে পরখ করার সুযোগ হয়েছে বলে জানান সুমন।

এই নির্বাচকের ব্যাখ্যা, ওমানে প্রস্তুতি ম্যাচে ভালো করেছিলাম। আবুধাবিতে আরেকটু বেশি প্রত্যাশা ছিলো। যদিও প্রস্তুতি ম্যাচ, আমরা কিছু জিনিস বাজিয়ে দেখেছি। তবে আমাদের মূল একাদশটা মিসিং। মুস্তাফিজ আইপিএল শেষ করে এসেছে, সাকিব এখনো আইপিএল খেলছে, আমাদের অধিনায়ক খেলতে পারেনি। তবে দেখার বিষয় ছিল বাকিরা কেমন করে সুযোগ নিচ্ছে। আরেকটু বেশি প্রত্যাশা ছিলো, ব্যাটিংয়ে বিশেষ করে।

সুমন বলেন, বিশ্বকাপ মানেই চাপ। দলগুলো প্রস্তুতি নিয়ে আসে, সবাই ভালো করতেই আসে। এখানে গুরুত্বপূর্ণ হলো ভুলটা কম করা। অন্যদের সুযোগ না দেওয়া। দল হিসেবে আমরা এখন অবশ্যই ভালো। এ সময়ে সবাই যাতে সুস্থ থাকে, সেরা খেলাটা উপহার দিতে পারে- এখন আশা এটাই। বিশ্বকাপে সেরা খেলাটাই খেলতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা