খেলা

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক: এহসান মানির পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হলেন দেশটির বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ রাজা। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পিসিবির প্রধান নির্বাচিত হলেন তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে এক বিশেষ সভায় রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির সঙ্গে ২৬ আগস্ট পিসিবির চুক্তির মেয়াদ শেষ হলে এক সময়ের সতীর্থ রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করার প্রস্তাব দেন ইমরান খান।

প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে রমিজ রাজাকে শুরুতে পিসিবির বোর্ড অব গভর্নর মনোনীত করা হয়। এরপরের ধাপটিতেই মনোনীত পিসিবির বোর্ড অব গভর্নরকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা