খেলা

ক্রিকেটকে বিদায় বললেন টেইলর

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যানদের একজন ব্রেন্ডন টেইলর। আজ সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন তিনি।

রোববার (১২ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৪ বছর বয়সী টেইলর।

আবেগঘন বার্তায় তিনি লিখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ঘোষণা করছি, সোমবার প্রিয় দেশের হয়ে আমার শেষ ম্যাচ। উত্থান-পতনের মধ্য দিয়ে ১৭ বছরের পথচলা, যা আমাকে বিনয়ী হতে শিখিয়েছে। সবসময় মনে করিয়ে দিয়েছে, আমি কতই না ভাগ্যবান যে এত দীর্ঘ সময় ধরে এমন অবস্থানে ছিলাম।’

এই তৃপ্তি নিয়েই তিনি লিখেছেন, ‘২০০৪ সালে যখন দলে আসি, তখন আমার লক্ষ্য ছিল দলকে তখনকার চেয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। আশা করি আমি সেটা পেরেছি।’

জিম্বাবুয়ের হয়ে টেইলরের অভিষেক ২০০৪ সালে। আর ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত প্রথম মেয়াদে দলের নেতৃত্ব দেন তিনি। ২০১৫ বিশ্বকাপে তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৭২.১৬ গড়ে করেছিলেন ৪৩৩ রান। জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ৪০০ রানের মাইলফলক পেরিয়েছিলেন তিনি। সেঞ্চুরি করেছিলেন টানা দুই ম্যাচে। তার আগে বিশ্বকাপে এমন কীর্তি গড়তে পারেননি জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান।

ওই টুর্নামেন্টের পরই তিনি জাতীয় দল থেকে সরে গিয়েছিলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দল নটিংহ্যামশায়ারের হয়ে তিন বছরের কলপ্যাক চুক্তিতে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন তিনি।

২০১৭ সালে নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তি শেষের পর আবারও দেশের হয়ে খেলতে শুরু করেন। জিম্বাবুয়েকে এরপর নেতৃত্বও দিয়েছেন। সব মিলিয়ে ৭১টি ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন টেইলর।

ওয়ানডে ফরম্যাটে তিনি নিজেকে সবচেয়ে বেশি মেলে ধরতে পেরেছেন। এই ফরম্যাটে ২০৪ ম্যাচে ৬৬৭৭ রান তার। সেঞ্চুরি ১১টি, ফিফটি ৩৯টি। ৩৪ টেস্টে ৬ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে ২৩২০ রান করেছেন। ৪৫ টি-টোয়েন্টিতে ৬ ফিফটিতে তার রান ৯৩৪।

ক্রিকেটের তিন সংস্করণেই দলের নেতৃত্ব দিয়েছেন টেইলর। টেস্টে তার নেতৃত্বে ১৬ ম্যাচে জিম্বাবুয়ের জয় ৩টি। ৩৭ ওয়ানডেতে জয় ৯টি এবং ১৮ টি-টোয়েন্টিতে জয় ৪টিতে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা