সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান
খেলা

দুবাইয়ে সাকিব, আটকে গেছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আইপিএল খেলতে দুবাই গেছেন সাকিব আল হাসান। রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দুবাইয়ে পথে যাত্রা শুরু হয় সাকিবের। তবে ভিসা জটিলতায় আটকে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। আজ রাতে ঢাকা ছাড়তে পারেন তিনি।

আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশের খেলা। প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ২০ তারিখ, প্রতিপক্ষ রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত মার্চ-মে'তে হওয়া আইপিএলের প্রথম অংশে ছন্দহীন ছিলেন সাকিব। তিন ম্যাচে সুযোগ পেয়ে ২ উইকেট ও ৩৮ রানের বেশি করতে পারেননি তিনি।

তবে পুরোপুরি বিপরীত অবস্থায় ছিলেন মোস্তাফিজ। রাজস্থান রয়্যালসের হয়ে পুরো ৭টি ম্যাচ খেলে মিতব্যয়ী বোলিংয়ে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া বৈচিত্রের জাদুতে নজর কেড়েছিলেন সবার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা