ছবি-সংগৃহীত
জাতীয়

শর্ত দিয়ে নির্বাচন চাওয়া দুঃখজনক

নিজস্ব প্রতিবেদক: সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, বাংলাদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির শর্ত আরোপ করে ভালো নির্বাচন চাওয়াকে দুঃখজনক।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে এসকর্ট পাবেন রাষ্ট্রদূতরা

তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ভিসানীতির বিষয়ে সরকারকে সাবধানতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন তিনি।

শনিবার (২৭ মে) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘স্টট অফ দ্য বাংলাদেশ ইকনোমি’ শীর্ষক সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, তারা (আমেরিকা) ভিসানীতির বিষয়টিকে বাংলাদেশের সুষ্ঠু, গণতান্ত্রিক ও ভালো নির্বাচনের সঙ্গে সংযুক্ত করেছে। একজন নাগরিক হিসেবে আমি মনে করি, এটি আমাদের জন্য খুবই অপমানজনক। আমাদের নিজেদের জন্যই সুষ্ঠু নির্বাচন করা উচিত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা বড়লোকরা নেয়

সিপিডি ফেলো আরও বলেন, শর্ত দিয়ে বাংলাদেশকে ভালো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, জাতি ও নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক। এ অনুধাবন সবাইকে ও সব রাজনৈতিক পক্ষেরই থাকবে বলে আশা করি। কারণ, রাজনীতিকরা গোষ্ঠীগতভাবে আমাদের জাতীয় আকাঙ্ক্ষাকে ধারণ করেন।

তিনি বলেন, আমেরিকাই একমাত্র বাজার যেখানে শুল্ক দিয়েও প্রতিযোগিতায় সক্ষম বাংলাদেশ। ২০২৬ বা ২০২৯ সালের পর ইউরোপ, কানাডা বা ভারতের বাজারে শূন্য শুল্কের সুবিধা থাকছে না। কিন্তু মার্কিন বাজারে শুল্ক দিয়ে ঢুকেও প্রতিযোগিতায় টেকা যায়। এ বাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য ভিসানীতির বিষয়টি সাবধানতার সঙ্গে বিবেচনা করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা