জাতীয়

হজ এজেন্সির দুজন আটক

সান নিউজ ডেস্ক: সৌদি আরবে বাংলাদেশি দুই হজ এজেন্সির মালিক আটক হয়েছেন। এতে ৮২৩ জন বাংলাদেশি হজযাত্রীর সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন: ঢাকা-বেইজিং বৈঠক আজ

জানা যায়, নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি রিয়াল বহনের দায়ে তাদের আটক করা হয়।

গত মঙ্গলবার (২৩ মে) বিকেলে ৯ লাখ সৌদি রিয়ালসহ জেদ্দায় কোবা এয়ার ইন্টারন্যাশনাল ও আহসানিয়া হজ মিশনের মালিককে আটক করে সৌদি সেন্ট্রাল পুলিশ।

এ ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ওই যাত্রীরা হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।

লিড এজেন্সি হিসেবে তাদের সঙ্গে মুসল্লি পাঠাচ্ছে ইউরো এয়ার ইন্টার ন্যাশনালও। ৮২৩ মুসল্লি তাদের মাধ্যমে হজে যাওয়ার কথা।

এ প্রসঙ্গে হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ওই দুই এজেন্সি এক দিনে যে পরিমাণ টাকা উঠিয়েছে, তা সন্দেহজনক লেগেছে সৌদি কর্তৃপক্ষের কাছে। তাই, তাদের আটক করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ১৯ হাজার যাত্রী

তিনি আরও বলেন, সৌদি আরবে তারা আটক হওয়ায় সেখানকার প্রস্তুতিমূলক কাজে সমস্যা দেখা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও সৌদি হজ মিশন এরইমধ্যে বিষয়টি সুরাহা করতে কাজ শুরু করেছে। ধর্ম মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ১০ দিন পিছিয়ে বিমান টিকিট কাটা হচ্ছে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত তারা হজে যেতে পারবেন।

আশকোনার হজ ক্যাম্প থেকে অন্য মুসল্লিদের নিয়ে নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হবে আগামী ২৭ জুন (৯ জিলহজ)। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয় ২১ মে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা