জাতীয়

নবায়নযোগ্য শক্তিতে এগোচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে বাংলাদেশ সরকার। এমনটাই জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, জ্বালানি খাতে টেকসই সমাধান নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন সরকারি অফিস ও শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ শুরু করেছে। ধীরে ধীরে এই প্রক্রিয়া আরও বিস্তৃত করা হবে।

তিনি আরও ইঙ্গিত দেন যে, আসন্ন উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সফরে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে। বিশেষ করে সৌরবিদ্যুৎসহ বিভিন্ন গ্রিন এনার্জি প্রকল্পে বিদেশি অংশীদারদের সঙ্গে বড় ধরনের চুক্তির সম্ভাবনা রয়েছে।

সেমিনারে বাংলাদেশের জাতীয় বাজেট প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন বিশেষজ্ঞ পাকিস্তানের সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির উদাহরণ তুলে ধরেন।

তারা বলেন, প্রচলিত ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভর না করে ব্যক্তিগত বিনিয়োগ ও বিকল্প অর্থায়নের মাধ্যমে পাকিস্তান স্বল্প সময়ে সৌরবিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা বাংলাদেশের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

বিশেষজ্ঞরা আরও মত দেন যে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। একই সঙ্গে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এই খাতকে এগিয়ে নিতে হলে সরকারের নীতিগত সহায়তা, কর সুবিধা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও জোরদার করা প্রয়োজন। তবেই দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানি খাতে আগ্রহী হবেন এবং দেশের জ্বালানি রূপান্তর দ্রুততর হবে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা