জাতীয়

রাজধানীতে বড় অভিযান, ২৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় একাধিক থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন এবং এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, সোমবার (২২ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রমনা থানায় ২ জন, ধানমন্ডিতে ১০ জন, বংশালে ১ জন, খিলক্ষেতে ২ জন, কদমতলীতে ১ জন, মোহাম্মদপুরে ৮ জন, মিরপুরে ১ জন এবং তুরাগ থানা এলাকায় আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, রাজধানীর সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাজধানীজুড়ে চলমান এই অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা