খেলা

দলে ফিরলেন উইলিয়ামস-টেইলর

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য জিম্বাবুয়ে দলে ফিরেছেন অধিনায়ক সিন উইলিয়ামস, বেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। দুই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন টেইলর। তবে করোনায় আক্রান্ত হওয়া পরিবারের সদস্যের সংস্পর্শে আসায় বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক উইলিয়ামস ও আরভিন। অভিজ্ঞ এই তিন খেলোয়াড় দলে ফেরায় শক্তি বেড়েছে জিম্বাবুয়ের।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে তাদের। কিন্তু আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় থাকতে হবে জিম্বাবুয়েকে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড।

আয়ারল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে এবং স্কটল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২৭ আগস্ট থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ৮ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ১৫ সেপ্টেম্বর থেকে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই শুরু করবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, লুক জঙ্গে, তিনাশে কামুনহুকাম্বে, ওয়েসলি মাধভেরে, তাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিশাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও সিন উইলিয়ামস।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা