খেলা

ফিরলেন উইলিয়ামস-টেইলর-আরভিন

স্পোর্টস ডেস্ক: সিন উইলিয়ামস, বেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন জিম্বাবুয়ে দলে ফিরেলেন। তারা আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে থাকবেন। জিম্বাবুয়ে ক্রিকেট দুই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে।

টেইলর বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। অপরদিকে করোনায় আক্রান্ত পরিবারের সদস্যের সংস্পর্শে আসায় বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক উইলিয়ামস ও আরভিন। অভিজ্ঞ এই তিন খেলোয়াড় দলে ফেরায় শক্তি বেড়েছে জিম্বাবুয়ের।

আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে তাদের। কিন্তু আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় থাকতে হবে জিম্বাবুয়েকে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড।

আয়ারল্যান্ড সফরে পাঁচটি টি-টুয়েন্টি ও তিনটি ওয়ানডে এবং স্কটল্যান্ড সফরে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ২৭ আগস্ট থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ও ৮ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ১৫ সেপ্টেম্বর থেকে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই শুরু করবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, লুক জঙ্গে, তিনাশে কামুনহুকাম্বে, ওয়েসলি মাধভেরে, তাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিশাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও সিন উইলিয়ামস।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা