খেলা

ঢাকায় ফিরে কোয়ারেন্টিনে জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক : ২৩ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জাতীয় ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে। ছুটি শেষে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে আসার কথা ছিল জেমির। করোনা ও লকডাউন পরিস্থিতি বিবেচনায় খানিকটা দেরিতে ঢাকায় আসলেন জামাল ভূইয়াদের কোচ। শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছান জেমি ডে।

ঢাকায় পৌঁছেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সরাসরি যেতে পারছেন না। তিন দিন অপেক্ষা করতে হচ্ছে তাকে। তিন দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি। লন্ডনের মতো এই তিন দিনেও টিভিতে ও অনলাইনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখবেন জেমি।

জেমির সামনে মূল অ্যাসাইনমেন্ট অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। কিছুক্ষণ পর জাতীয় দল কমিটির সভায় সেপ্টেম্বর ফিফা উইন্ডো এবং সাফের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। ভার্চুয়াল আলোচনায় যুক্ত থাকবেন কোচ জেমি ডে’ও।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা