খেলা

বিকেলে ফাইনালে ব্রাজিল-স্পেনের লড়াই

ক্রীড়া ডেস্ক : টোকিওর ইয়োকোহামা স্টেডিয়ামে ব্রাজিল-স্পেনের ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় আছে ফুটবল প্রেমীরা। ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

এতে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণ জেতার সুযোগ সেলেসাওদের। অন্যদিকে, স্পেনের সামনে হাতছানি ১৯৯২ সালে বার্সা অলিম্পিকের পর আবারও স্বর্ণ জেতার।

এর আগে, ব্রাজিল ও স্পেনের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল সরকারিভাবে কোনও প্রতিযোগিতায় মুখোমুখি হয়নি। এই প্রথম দু’দলের লড়াই হতে চলেছে। সিনিয়র পর্যায়ে ব্রাজিল ও স্পেন এখনও পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। স্পেন জিতেছে মাত্র দুটি ম্যাচে এবং বাকি দুটিতে ড্র হয়েছে। ফলে অলিম্পিক ফাইনালে যেমন ব্রাজিলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, তেমনই আবার স্পেনের তরুণ ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার তাগিদ।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা