সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের জারাগোজা শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ভিলাফ্রাঙ্কা দে এব্রো এলাকার জারদিনেস দে ভিলাফ্রাঙ্কা নামক ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় ওই বৃদ্ধাশ্রমে প্রায় ৮০ জন বাসিন্দা উপস্থিত ছিলেন। বৃদ্ধাশ্রমটি মূলত তিনটি সংলগ্ন ভবন নিয়ে গঠিত।

আরও পড়ুন : গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর মধ্যেই ব্যাপক ক্ষতি হয়ে যায়। ১০ জন বৃদ্ধ বাসিন্দা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে একজনকে গুরুতর অবস্থায় স্থানীয় মিগেল সারভেট হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং দমকল বিভাগ এর উৎস তদন্তে কাজ শুরু করেছে। একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন শীঘ্রই প্রকাশিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

ঘটনার গুরুত্ব বিবেচনা করে আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তো বারমুদেজ দে কাস্ত্রো এবং সামাজিক সেবা ইনস্টিটিউটের (IASS) পরিচালক অ্যাঞ্জেল ভাল ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা