ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে অন্তত ২ হাজার ৮৭৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে সৃষ্ট স্বাস্থ্যজটিলতায় এসব মানুষের প্রাণহানি ঘটে।

এটি যুক্তরাজ্যের ইতিহাসে তাপপ্রবাহজনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০২২ সালে একই সময়ে তাপপ্রবাহে সর্বোচ্চ ২ হাজার ৯৮৫ জনের মৃত্যু হয়েছিল।

জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা, আগস্ট মাসে তাপমাত্রা আরও বাড়লে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেতে পারে। কারণ, সাধারণত আগস্টই যুক্তরাজ্যের সবচেয়ে উষ্ণ মাস হিসেবে পরিচিত।

সাধারণত এপ্রিল ও মে মাসে যুক্তরাজ্যে বসন্তকাল বিরাজ করলেও চলতি বছর মে মাসজুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহ দেখা যায়। এ সময় দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় আবহাওয়া কর্তৃপক্ষ গরমজনিত সতর্কতা জারি করে।

স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, তাপপ্রবাহে মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন বয়স্ক। এছাড়া আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা অনেকের অবস্থার অবনতি ঘটে অতিরিক্ত গরমের কারণে, যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়।

বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। একই সঙ্গে তারা পর্যাপ্ত পানি পান, রোদে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলা এবং দিনের সবচেয়ে উষ্ণ সময়ে ভারী বা শ্রমসাধ্য কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

সূত্র : ডেইলি মেট্রো, এনডিটিভি

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা